সর্বশেষ :
একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা! ২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান ইরানের হাতে যুদ্ধবিমান ধ্বংস, খবর শুনেই কয়েক ঘণ্টা চিৎকার করেছিলেন ট্রাম্প! ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার ‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’ ইমেজ সেন্সর তৈরিতে সনিকে ৩৮ কোটি ডলার দিচ্ছে জাপান সরকার

জেড আর এফ নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনারের জন্য দোয়া কামনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-০৩, | ০৬:০০:৪৭ |

ফের অসুস্থ হয়ে পড়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেড আর এফ) এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর ওয়ার্কিং কমিটি বিষয়টি নিশ্চিত করেছে।

ডোনারের রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করতে জেড আর এফ-এর সদস্যসহ দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে তাতে বলা হয়- “বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের শুরু থেকেই বিভিন্ন কর্মসূচি নিয়ে দেশের গরিব, অসহায় ও দরিদ্র মানুষের পাশে রয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেড আর এফ)। এসব কাজের নেপথ্যে থেকে যিনি কাজ করেন তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ও সম্মানিত জেড আর এফ- এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। জেডআরএফের প্রেসিডেন্ট জনাব তারেক রহমানের নির্দেশনায় ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে জেডআরএফের উদ্যোগে অসংখ্য কর্মসূচি পালন করা হয়েছে এবং হচ্ছে। উল্লেখ্যযোগ্য কর্মসূচির মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, দেশের সমস্ত বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের কর্মরতদের জন্য পিপিই সরবরাহ, হাত ধোয়ার বেসিন স্থাপন, হটলাইনে মেডিকেল সেবা প্রদান, রোগীর বাড়িতে গ্যাসের সিলিন্ডার প্রদান ইত্যাদি।

কিন্তু অধ্যাপক ফরহাদ হালিম ডোনার নিজেই গত কিছুদিন আগে অসুস্থ হয়ে আল্লাহর রহমতে আমাদের মাঝে ফিরে এসেছেন। আবারো গত ক’দিন ধরে তাঁর শরীর ভালো যাচ্ছে না। চিকিৎসকের পরামর্শে আগামী শনিবার (৫ জুন, ২০২১) তাঁর এনজিওগ্রাম করা হবে।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..