সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

গেলো মাসে ২৪০ নারী ও শিশু নির্যাতনের শিকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-০৩, | ০৫:৫৯:০৫ |

গত মে মাসে ২৪০ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১০৪ জন কন্যাশিশু ও ১৩৬ জন নারী রয়েছে। (২ জুন) বাংলাদেশ মহিলা পরিষদের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, প্রকাশিত সংবাদ অনুসারে মে মাসে ধর্ষণের শিকার হয়েছে ৯৫। এর মধ্যে ৪৫ জন কন্যাশিশু। পাঁচজন কন্যাশিশু দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছে। তিনজন কন্যাশিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়।

ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে দুইজন কন্যাশিশু। সাতজন কন্যাশিশুসহ ১২ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। দুই কন্যাশিশুসহ সাতজন যৌননিপীড়নের শিকার হয়েছে। সাতজন কন্যাশিশু অপহরণের শিকার। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৯ জন। এর মধ্যে তিনজনকে হত্যা করা হয়েছে। ৯ জন কন্যাশিশুসহ ৩৬ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..