✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

দেখতে গরিবের মতো নন কাজল!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-০২, | ০৫:৪০:৪৪ |

দেখতে গরিবের মতো নন অভিনেত্রী কাজল আগারওয়াল! খোদ তিনি নিজেই এমন মন্তব্য করলেন। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অভিনেত্রী নিজেকে নিয়ে বলেন, আমি দেখতে ধনীদের মতো, গরিবের মতো না, যেটা আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম। ভাইরাল হওয়া এই ভিডিওতে ফের চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী। ঠিক কী বলছিলেন কাজল? ভাইরাল হওয়া কাজলের ‘কফি উইথ করণ’-এর পর্বটি ২০১৪-র। যেখানে কাজলের সঙ্গে হাজির ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। করণ কাজলকে প্রশ্ন করেছিলেন তিনি কি ধরনের ছবি দিয়ে কামব্যাক করতে চান? তিনি কি বাছাই করে ছবি করতে চান? উত্তরে কাজল জানিয়েছিলেন, তিনি যে চরিত্রে স্বচ্ছন্দ বোধ করেন না, তাতে অভিনয়ও করেন না। সেই সঙ্গে কাজল আরও বলেন, আমি অনেক আগেই ঠিক করে নিয়েছিলাম, আমি দেখতে ধনীদের মতো, গরিবের মতো না। ছবিতে আমি যদি ঘাঘড়া চোলিও পরি, তাহলেও দেখি আমাকে নিম্মবিত্তদের মতো লাগছে না।

যদিও করণের মতে কাজল অনেকটাই ভুল। করণ জোহরের কথায়, বেশকিছু ছবিতে কাজলকে নিম্মবিত্তদের মতো লেগেছে। প্রসঙ্গত, শেষবার কাজলকে নেটফ্লিক্সে ‘ত্রিভঙ্গ’ নামের একটি ছবিতে দেখা গিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..