সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা ৩ মাস বেতন পাবেন না

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-০১, | ০৫:২৯:৫৯ |

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন এবং তার মন্ত্রিসভার সদস্যরা চলতি জুন মাস থেকে টানা তিন মাস বেতন পাবেন না। চলমান করোনাভাইরাস মহামারি মোকাবিলায় কাজ করা দেশটির সম্মুখ যোদ্ধা ও সাধারণ মালয়েশীয় নাগরিকদের প্রতি সংহতি জানিয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন তারা। সোমবার (৩১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মালয়েশীয় গণমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস।

জানা যায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা তাদের মাসিক বেতন না নিলেও অর্থগুলো দেশটির রাষ্ট্রীয় কোষাগারে পড়ে থাকবে না। বরং করোনা মহামারি মোকাবিলার অংশ হিসেবে তা মালয়েশিয়ার ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ট্রাস্ট ফান্ডে প্রদান করা হবে। সরকারের অর্থিক সহায়তা নিয়ে সোমবার দেওয়া এক বিশেষ ভাষণে এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন।

লাময়েশিয়ার সবাইকে করোনা বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মহামারি শিগগিরই শেষ হোক, এটাই প্রার্থনা করি। সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করা সকলের প্রতি শক্ত থাকার আহ্বান জানাচ্ছি আমি।

এদিকে, আজ মঙ্গলবার থেকে কার্যকর হওয়া ফুল লকডাউনে ৪০ বিলিয়ন রিঙ্গিতের প্যাকেজ ঘোষণা করেছেন মুহিউদ্দিন ইয়াসিন। দেশটির সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের সহায়তায় এ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, এ প্যাকেজটিতে সরাসরি আর্থিক ক্ষতিগ্রস্তরা অন্তর্ভুক্ত রয়েছে। আয়ের ক্ষয়ক্ষতির পাশাপাশি এসএমই সময়ে যারা ব্যবসা পরিচালনা করতে গিয়ে ক্ষতির মুখে পড়েছেন তারা তিন মাস বা ছয় মাসের মধ্যে ৫০ শতাংশ হারে ৩০ মিলিয়ন মূল্যমানের প্রায় পাঁচ মিলিয়ন গ্রহীতা জড়িত থাকবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..