সর্বশেষ :
একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা! ২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান ইরানের হাতে যুদ্ধবিমান ধ্বংস, খবর শুনেই কয়েক ঘণ্টা চিৎকার করেছিলেন ট্রাম্প! ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার ‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’ ইমেজ সেন্সর তৈরিতে সনিকে ৩৮ কোটি ডলার দিচ্ছে জাপান সরকার

শান্তিরক্ষীরা আমাদের শান্তির দূত: পররাষ্ট্রমন্ত্রী মোমেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-২৯, | ০৩:৫৩:৩০ |

শান্তিরক্ষীরা আমাদের শান্তির দূত মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখছে। এটা আমাদের জন্য গৌরবের। তারা বাংলাদেশকে শান্তিকামী দেশ হিসেবে বিদেশে ব্র্যান্ডিং ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনে অবদান রাখছেন।

শনিবার (২৯ মে) শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও বিএএফ সেন্ট্রাল মসজিদের সামনে এ র‍্যালির আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখছে। এটা আমাদের জন্য গৌরবের। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে ৮টি দেশে প্রায় সাড়ে ৬ হাজার বাংলাদেশের শান্তিরক্ষী রয়েছে।

তিনি বলেন, আমাদের শান্তিরক্ষীরা বিশ্বের বেশ কয়েকটি চ্যালেঞ্জিং স্পটে মোতায়েন রয়েছে। সেখানে তারা স্থানীয় জনগণের সঙ্গে নিবিড়ভাবে শান্তি, নিরাপত্তা ও মানবাধিকার রক্ষার পাশাপাশি বেসামরিক নাগরিকদের নিরাপত্তাসহ বহুমুখী ভূমিকা পালন করছে। এমনকি বিশ্বব্যাপী মহামারি চলাকালেও আমাদের শান্তিরক্ষীরা নির্ভয়ে বিভিন্ন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করে চলেছে।
অনুষ্ঠানে বেলুন ও সাদা পায়রা উড়িয়ে শান্তিরক্ষী র‍্যালির উদ্বোধন করা হয়। প্রতিবছর ২৯ মে বিশ্বজুড়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়ে থাকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..