সর্বশেষ :
একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা! ২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান ইরানের হাতে যুদ্ধবিমান ধ্বংস, খবর শুনেই কয়েক ঘণ্টা চিৎকার করেছিলেন ট্রাম্প! ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার ‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’ ইমেজ সেন্সর তৈরিতে সনিকে ৩৮ কোটি ডলার দিচ্ছে জাপান সরকার

মোস্তাক হোসেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-২৮, | ১২:৫৬:১০ |

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. এ জেড এম মোস্তাক হোসেন তুহিন। তিনি ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ও স্বাচিপ নেতা।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬ এর ১২ (১) ধারা অনুসারে ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ডা. এ জে এম মোস্তাক হোসেনকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে নিয়োগ করা হলো।

এতে বলা হয়, উপাচার্য হিসেবে অধ্যাপক মোস্তাক হোসেনের নিযুক্তির মেয়াদ চার বছর হবে। এই পদে তিনি সরকারি চাকরিতে আহরিত সর্বশেষ প্রাপ্ত বেতনের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। তিনি উপাচার্য পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

উপাচার্য রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬ এর ১৩ ধারা অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ডা. এ জেড এম মোশতাক হোসেন রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ ও রাজশাহী মহানগর ছাত্রলীগসহ ছাত্রলীগের জাতীয় পরিষদের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিবের মেয়াদ শেষ হয়। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ভিসি কে হচ্ছেন এ নিয়ে নানা কল্পনা-জল্পনা চলে আসছিল। পদটিতে আসীন হতে প্রতিযোগিতার দৌড়ে ছিলেন বেশ কয়েকজন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..