✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

হোয়াটস অ্যাপ গাজার সাংবাদিকদের একাউন্ট বন্ধ করে দিচ্ছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-২৫, | ১১:০৩:৫৬ |

গাজা উপত্যকায় কর্মরত সাংবাদিকদের হোয়াটস অ্যাপ একাউন্ট ব্লক করে দেয়ার উঠেছে। ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই অঞ্চলটির একাধিক সাংবাদিকের একাউন্ট বাতিল হয়ে যায়। এরমধ্যে রয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রধান প্রতিবেদক ওয়াল আল-দাহদুহের হোয়াটস অ্যাপ একাউন্টও। অবরুদ্ধ থাকায় গাজা থেকে সংবাদ প্রচারে হোয়াটস অ্যাপের কোনো বিকল্প নেই। সংবাদ মাধ্যম এসোসিয়েটেড প্রেসও জানিয়েছে, গাজার অন্তত ১৭ সাংবাদিকের হোয়াটস অ্যাপ একাউন্ট ব্লক হয়ে আছে শুক্রবার থেকে। তবে আল-জাজিরার বেশ কয়েকজন সাংবাদিকের একাউন্ট এরইমধ্যে ফিরিয়ে দেয়া হয়েছে।

হোয়াটস অ্যাপ হচ্ছে ফেসবুকেরই একটি মেসেজিং অ্যাপ। ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, ফিলিস্তিনের পক্ষে থাকা পোস্টগুলো মুছে দিচ্ছে তারা। একাউন্ট বন্ধ হয়ে যাওয়া ১৭ সাংবাদিকদের ১২ জনই জানিয়েছেন, তারা গাজা থেকে হামাস সংক্রান্ত সংবাদ প্রচার করতে হোয়াট অ্যাপ ব্যবহার করতেন।।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..