✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কারামুক্তির পর হাসপাতালে রোজিনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-২৩, | ০৯:৫২:৩০ |

কারামুক্তির পর সাংবাদিক রোজিনা ইসলামকে রবিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। তার শরীরে ডায়বেটিসসহ নানা ধরণের জটিলতা থাকায় হাসপাতালে নেওয়া হয় বলে তার স্বজনরা জানান। হাসপাতালে তার করোনা টেস্টসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। তবে তাকে হাসপাতালে ভর্তি করা হবে কি-না এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি চিকিৎসকরা।

রোজিনার ছোট বোন সাবিনা ইসলাম জানান, আগে থেকেই রোজিনার প্রেসার, ডায়াবেটিস, গ্যাসট্রিকসহ নানা ধরণের জটিলতা রয়েছে। সবকিছু নিয়ন্ত্রণে আছে কি-না সেটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। একই সঙ্গে তার করোনা টেস্টও করানো হবে। পরবর্তীতে চিকিৎসকরা হাসপাতালে ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নিবেন বলে জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..