✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সিলেটে কর্মহীন-দরিদ্র ২০০ পরিবারের পাশে বিজিবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-২২, | ০৯:৩৫:২১ |

করোনাকালীন সংকটে অসহায় হয়ে পড়া কর্মহীন ও দরিদ্র ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বিজিবির ৪৮ ব্যাটালিয়ন। শনিবার (২২ মে) সকালে সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের ২০০ পরিবারকে এ সহায়তা দেয়া হয়।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল, পিবিজিএম, পিএসসি বলেন, ব্যাটালিয়নের অধীনস্থ বিওপি এলাকায় সীমান্ত হত্যা ও সীমান্ত অপরাধ রোধে কর্মহীন দুস্থ পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী দেয়া হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে চার কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আটা, আধা লিটার সয়াবিন তেল, এক কেজি লবণ, এক কেজি ছোলা বুট, আধা কেজি খেজুর ও এক কেজি চিনি দেয়া হয়।

এসময় উপস্থিত থেকে খাদ্য বিতরণ করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে কর্ণেল আহমেদ ইউসুফ জামিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..