সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-১৯, | ০৭:৫৬:৩৫ |

ফেসবুক মালিকানাধীন প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের নতুন নীতিমালায় যারা এখনও সম্মতি দেননি তাদের ক্রমাগত বার্তা পাঠিয়ে মনে করিয়ে দেবে প্রতিষ্ঠানটি।

এর আগে অ্যাপটি ১৫ মে থেকে নতুন নীতিমালার অধীনে যাওয়ার কথা বলেছিল। এ পরিবর্তনের ফলে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ক্রেতাদের মধ্যে যোগাযোগ পদ্ধতি প্রভাবিত হবে।

জানুয়ারিতে এ পরিবর্তনের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে মালিক প্রতিষ্ঠান ফেসবুকের সঙ্গে অনেক বেশি ডেটা শেয়ারের সম্ভাব্য পরিণতি নিয়ে শঙ্কা তৈরি হয়। অনেক ব্যবহারকারীই হোয়াটসঅ্যাপ বয়কট করে প্রতিদ্বন্দ্বী অ্যাপে চলে যাওয়ার কথা ঘোষণা দেয়, এর ফলে সিগন্যাল ও টেলিগ্রামের মতো অ্যাপে রেকর্ড ডাউনলোড দেখা গেছে সে সময়। যদিও তখন হোয়াটসঅ্যাপ দাবি করেছিল প্রতিষ্ঠানটি ‘ভুল তথ্য প্রচারে’র শিকার হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রায় দু’শ কোটি ব্যবহারকারীর বেশিরভাগই নতুন নীতিমালায় সম্মতি দিয়েছেন। যারা সম্মতি দেবেন না, তারা ক্রমশ অ্যাপটি থেকে সুযোগ-সুবিধা হারাতে থাকবেন। এর মধ্যে শুরুতেই আসবে চ্যাটলিস্ট দেখতে না পারা বা ভিডিও কল করতে না পারার বিষয়টি। তবে, কোনো অ্যাকাউন্টই মুছে ফেলবে না বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের মেসেজ এন্ড টু এন্ড এনক্রিপ্ট করা থাকে, ফলে প্রেরক এবং প্রাপকের বাইরে ওই মেসেজ কেউ পড়তে পারেন না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..