✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান শুনছেন না

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-১৯, | ০৭:৫২:১৯ |

যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান কর্ণপাত করছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু।

বরং তিনি ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, গাজায় ইসরায়েলের ৯ দিনের হামলা হামাস’কে বহু বছর পিছিয়ে দিয়েছে। খবর বিবিসির

বুধবার ভোরেও ইসরায়েল এবং ফিলিস্তিন একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়েছে।

নেতানিয়াহু যুদ্ধবিরতির আহ্বান না শোনার কারণে ইসলায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে বিশ্ব যে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে তা সাফল্যের মুখ দেখছে না।

গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু’কে ফোন করে যুদ্ধবিরতির আহ্বান জানান। কিন্তু তার আহ্বানে সাড়া দেননি নেতানিয়াহু।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও এই সংঘাত নিরসনে উদ্যোগ নিয়েছেন। ফিলিস্তিন-ইসরায়েল সংকট নিরসনে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে।

যুদ্ধবিরতির আহ্বান সংবলিত একটি খসড়া প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জমা দিয়েছে ফ্রান্স। মিসর ও জর্ডানের সঙ্গে সমন্বয় করে ফ্রান্স এই উদ্যোগ নিয়েছে।

গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত আছে। গাজার তথ্যমতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ দিকে ইসরায়েলের ভাষ্যমতে, সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েলের ১২ জন নিহত হয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..