সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বরুশিয়াকে ৩-০ গোলে হারিয়ে দাপুটে জয় বায়ার্ন মিউনিখের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৬, | ০৬:০০:২৩ |
মৌসুমের শুরু থেকেই ধুঁকছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ। বায়ার্ন মিউনিখের বিপক্ষে শুরুতে ১০ জনের দলে পরিণত হওয়ার পর অবিশ্বাস্য কিছু করতেও পারেনি তারা। অনায়াস জয়ে লিগে শতভাগ সাফল্যের ধারা রাখল জার্মান চ্যাম্পিয়নরা।
 
 
বুন্ডেসলিগায় শিরোপা ধরে রাখার অভিযানে টানা অষ্টম জয় পেয়েছে বায়ার্ন। শনিবারের ম্যাচে তারা ৩-০ গোলে হারিয়েছে পয়েন্ট তালিকার তলানির দলকে।
 
 
 
ম্যাচের উনবিংশ মিনিটে লুইস দিয়াসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন মনশেনগ্লাডবাখের মিডফিল্ডার ইয়েন্স কাস্ট্রপ। দলে একজন বেশি থাকার পরও প্রথমার্ধে তেমন কিছু করতে পারেনি বায়ার্ন। গোলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাদের।
 
 
মাইকেল ওলিসে ৫০তম মিনিটে জোড়া সুযোগ হারানোর খানিক পর, হ্যারি কেইন জালে বল জড়ালেও অফসাইডের বাঁশি বাজে। অবশেষে ৬৪তম মিনিটে ডেডলক ভাঙেন জসুয়া কিমিখ।
 
 
পাঁচ মিনিট পর ওলিসের থ্রু বল ধরে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল গেররেইরো। আর ৮০তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন ১৭ বছর বয়সী মিডফিল্ডার লেনার্ট কার্ল।
 
 
আট ম্যাচে সবগুলো জয়ের পথে মোট ৩০টি গোল করেছে বায়ার্ন, বুন্ডেসলিগার ইতিহাসে যা নতুন রেকর্ড। ২৪ পয়েন্ট নিয়ে চূড়ায় তারা। ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে লাইপজিগ।
 
 
চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচ খেলে সবগুলোই জিতেছে জার্মানির সফলতম ক্লাবটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..