✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

দেশে এসেছে চীনের দেওয়া উপহারের ৫ লাখ টিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-১২, | ০৫:৫৮:৩৩ |

উপহার হিসেবে বাংলাদেশকে দেওয়া চীনের পাঁচ লাখ সিনোফার্ম টিকা ঢাকায় এসে পৌঁছেছে। বুধবার (১২ মে) ভোর ৫টা ৩১ মিনিটে টিকা নিয়ে বিমানবাহিনীর (এস-৩এজিএফ) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চীনা দূতাবাস সূত্র জানায়, ভোর সাড়ে ৫টায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইট টিকা নিয়ে বেইজিং থেকে ঢাকায় পৌঁছে।

এদিকে, উপহার হিসেবে পাঁচ লাখ ডোজ টিকা আসলেও চীন থেকে বাণিজ্যিকভাবে বাংলাদেশ যেই টিকা চায় তা আসতে আরো সময় লাগবে।

এর আগে, মঙ্গলবার (১১ মে) দুপুরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) থেকে জানানো হয়েছিল, বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ কার্গো বিমান টিকা আনতে বেইজিং গেছে।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং গত সোমবার (১০ মে) জানিয়েছিলেন, করোনা মহামারি মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেবে। এ লক্ষ্যে পাঁচ লাখ সিনোফার্ম টিকা দেবে। এ টিকা ১২ মে আসবে। কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ টিকার অনুমোদন দিয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ভারতে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় দেশটি টিকা রপ্তানি বন্ধ করে দেয়। ফলে ভারতের সেরাম থেকে বাংলাদেশের কেনা বাকি ২ কোটি ৩০ লাখ ডোজ টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে রাশিয়ার ‘স্পুটনিক ভি’ এবং চীনা কম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..