সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

কোয়াডে বাংলাদেশ যোগ দিলে চীনের সাথে সম্পর্ক খারাপ হতে পারে: রাষ্ট্রদূত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-১০, | ০৫:৩৮:৫১ |

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কৌশলগত জোট কোয়াডে বাংলাদেশ যোগ দিলে ঢাকা-বেইজিং সম্পর্ক যথেষ্ট খারাপ হতে পারে বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রদূত লি ঝিমিং।

সোমবার কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিকাব আয়োজিত ‘ডিকাব টক’-এ ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

লি ঝিমিং বলেন, যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার কৌশলগত জোট কোয়াডকে চীনবিরোধী একটি গোষ্ঠী হিসেবে বিবেচনা করে বেইজিং। তাই চীন মনে করে, বাংলাদেশ যে কোনোভাবে এই জোটে যোগ দিলে ঢাকা-বেইজিং সম্পর্ক যথেষ্ট খারাপ হতে পারে।

এ সময় চীনের রাষ্ট্রদূত জানান, চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনার টিকার ৫ লাখ ডোজ আগামী ১২ মে বাংলাদেশে আসবে।

তিনি বলেন, উপহারের এই টিকা দিতে বাংলাদেশকে গত ৩ ফেব্রুয়ারি প্রস্তাব দিয়েছিল চীন। তবে অনুমোদনের জন্য দীর্ঘ তিন মাস অপেক্ষা করতে হয়েছে। আগে অনুমতি দিলে এই টিকা আরও আগেই পেত বাংলাদেশ।

রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশ শুধু সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে। তাই বাংলাদেশ বাণিজ্যিকভাবে যে টিকা পেতে চায়, তার জন্য সময় লাগবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ডিকাব সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..