সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

২৬ জনের প্রাণহানি : স্পিডবোট মালিক গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-০৯, | ০৪:৪১:৫৩ |

মাদারীপুরের শিবচরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে ২৬ জনের প্রাণহানির ঘটনায় হওয়া মামলায় সেই স্পিডবোটটির মালিক চান মিয়া ওরফে চান্দুকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার (৯ মে) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন।
খন্দকার আল মঈন বলেন, সম্প্রতি স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। এতে সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর র‍্যাব অভিযান শুরু করে মামলার এজহারনামীয় আসামি স্পিডবোট মালিক চান মিয়া ওরফে চান্দুকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

গত ৩ মে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথের কাঁঠালবাড়ী ঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা বাল্কহেডে ধাক্কা দিয়ে উল্টে যায় যাত্রীবোঝাই একটি স্পিডবোট। সেখান থেকে একে একে উদ্ধার করা হয় শিশুসহ ২৫ জনের মরদেহ। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো একজন। জীবিত উদ্ধার করা হয় পাঁচজনকে।
ঘটনার দিন রাতেই স্পিডবোটটির মালিক-চালকসহ চারজনের নামে মামলা হয়। আসামিদের মধ্যে ঘাটের ইজারাদারও রয়েছেন। ঘটনা তদন্ত করতে মাদারীপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলামকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..