সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-০৮, | ০৪:৪০:৩৯ |

ভারতের করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরো ১৪ দিন বাড়ানো হয়েছে। সীমানা বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলবে।

শনিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানোর বিষয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভারতের সঙ্গে গত ২৬ এপ্রিল থেকে সব স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। আগামীকাল ৯ মে পর্যন্ত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ১০ মে থেকে আরো ১৪ দিন সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

সীমান্ত বন্ধ থাকলেও ভারতে চিকিৎসার জন্য অবস্থান করা বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তাদের ফিরতে হলে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন। অনুমতির জন্য সেখানের বাংলাদেশ মিশনে আবেদন করতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..