✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-০৮, | ০৪:৩৫:২০ |

দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

শনিবার (৮ মে) দুপুরে আইইডিসিআর থেকে এ তথ্য জানানো হয়।

আইইডিসিআর এর তথ্য অনুযায়ী, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের একটি এবং অন্য আরও ৩ জনসহ মোট চার জনের নমুনা পরীক্ষায় ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভারতে প্রথম শনাক্ত ‘বি.১.১৬৭’ নামে করোনার ধরনটি বিশ্বের কমপক্ষে ১৭টির বেশি দেশে পাওয়া গেছে। ক্রমে এর বিস্তার আরও ছড়াবে।

বাংলাদেশের করোনা পরিস্থিতি: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৩৩ জনের। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৮২ জনের। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭০ হাজার ৮৪২ জনে।

ভারতে করোনা পরিস্থিতি: এদিকে ভারতে করোনায় আক্রান্ত হয়ে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এক দিনে ৪ হাজারের বেশি মানুষ মারা গেছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪ লাখের বেশি মানুষ। গত ৩ দিন ধরে দেশটিতে ৪ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (৮ মে) টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৪ হাজার ১৮৭ জন মারা গেছেন। যা এক দিনে সর্বোচ্চ। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৩৮ হাজার ২৬৫ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৬১১ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..