✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনাক্রান্ত কঙ্গনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-০৮, | ০৪:২৭:০৯ |

করোনা আক্রান্ত কঙ্গনা রাণৌত। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে পোস্ট করে খবরটি নিজেই জানিয়েছেন এই বলিউড অভিনেত্রী।

তিনি লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে খুব ক্লান্ত এবং দুর্বল লাগছিল। চোখে জ্বালা অনুভব করছিলাম। গতকাল হিমাচলে করোনা পরীক্ষা করাই। আজ আমার রিপোর্ট পজিটিভ এসেছে। নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি।’

কোভিড মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করে কঙ্গনা আরো লিখেছেন, ‘জানি না কতদিন ধরে আমার শরীরে ভাইরাস ছিল। তবে এবার ওদের মেরে ফেলব। দয়া করে ভয় পাবেন না। যত ভয় পাবেন ততো ওরা আপনাকে ভয় দেখাবে। আসুন একসঙ্গে কোভিড-১৯ ধ্বংস করি। এটি সামান্য ফ্লু ছাড়া আর কিছুই না।’

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রেকর্ড সংখ্যক মানুষ প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন ও মৃত্যুবরণ করছেন। অনেক বলিউড তারকা অভিনয়শিল্পী মরণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও বেশিরভাগই সুস্থ হয়েছেন। আবার কয়েকজন প্রাণও হারিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..