সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

দেশে ৪১ দিন পর করোনায় মৃত্যু ৪০-এর নিচে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-০৭, | ০৪:২১:৪৭ |

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৮৩৩ জনে। গত ২৭ মার্চ ৩৯ জনের মৃত্যু হয়েছিল।

একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৬৮২ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৭০ হাজার ৮৪২ জন।

শুক্রবার (৭ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৩২৯ জনের নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৮৯ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫ লাখ ৯৯ হাজার ২৭৬টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ১৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪ হাজার ৩৪১ জন।

মৃত ৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯, চট্টগ্রামে ১১, রাজশাহীতে ২, খুলনায় ১, বরিশাল ১, সিলেটে ২ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

মৃত ৩৭ জনের মধ্যে পুরুষ ২৩ এবং নারী ১৪ জন। এদের মধ্যে বাসায় মারা গেছেন একজন। বাকিরা হাসপাতালে।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২০ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১১, ৪১ থেকে ৫০ বছরের ৫ এবং ৩১ থেকে ৪০ বছরের একজন রয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..