সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

জাম্বিয়া থেকে ফিরলেন সেনাপ্রধান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-০৭, | ০৪:০৪:৪০ |

অফ্রিকার দেশ জাম্বিয়ায় প্রায় এক সপ্তাহের সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বৃহস্পতিবার বিকালে তিনি দেশে পৌঁছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সফরকালে জেনারেল আজিজ জাম্বিয়া আর্মি কমান্ডার ছাড়াও ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী, বিমানবাহিনীর ভারপ্রাপ্ত কমান্ডার, জাম্বিয়া ন্যাশনাল সার্ভিস এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের কমান্ডেন্টদের সঙ্গে বৈঠক এবং দেশটির সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

জাম্বিয়ার সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম মাইপাম্বে সিকাজওয়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যদের জাম্বিয়ায় অন অ্যারাইভাল ভিসা দেওয়ার অনুরোধ করেন জেনারেল আজিজ।

জেনারেল সিকাজওয়ে ‘অতি শিগগিরই’ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের উদ্যোগ গ্রহণ করার আশ্বাস দেন বলে আইএসপিআর জানায়।

জাম্বিয়া আর্মি কমান্ডারের আমন্ত্রণে গত ৩০ এপ্রিল সেনাপ্রধান জেনারেল আজিজ জাম্বিয়ায় গিয়েছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..