সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নোয়াখালীর হাতিয়ায় মোদি বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০৫, | ১২:০৩:৪৮ |

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মোদি বিরোধী বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে বুড়িরচর ইউনিয়নের চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

ভারতের দিল্লিতে সহিংসতা, হত্যা, মসজিদ ভাঙচুর এবং মুজিববর্ষের আয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করে স্থানীয় মুসল্লিরা।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, স্থানীয় মুসল্লিরা মোদি বিরোধী একটি বিক্ষোভ মিছিল করার পর সড়ক দখল করে সমাবেশ করার চেষ্টা করে। সড়ক ছেড়ে দিতে বললে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..