সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ফেসবুক ও ইনস্টাগ্রামে নিষিদ্ধ থাকছেন ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-০৫, | ১২:৪৫:৩৮ |

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে নিষিদ্ধই থাকছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে কোম্পানির ‘ওভারসাইট বোর্ড’।

ট্রাম্পকে চিরতরে নিষিদ্ধের বিষয়টি পর্যালোচনা করে একটি যৌক্তিক শাস্তির ব্যবস্থা করার কথা জানিয়েছে বোর্ড। যা সাধারণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

গত জানুয়ারিতে ট্রাম্পের মেয়াদের শেষের দিকে ক্যাপিটল হিলে তার অনুসারীদের হামলার ঘটনার পর সাবেক এ প্রেসিডেন্টকে নিষিদ্ধ করে ফেসবুক। কোনো প্রেসিডেন্টের ক্ষেত্রে এটি নজিরবিহীন।

পরে বিষয়টি পর্যালোচনার জন্য ফেসবুকের ২০ সদস্যের ওভারসাইট বোর্ডে যায়, যা ‘ফেসবুকের সুপ্রিম কোর্ট’ হিসেবে পরিচিতি পেয়েছে। সেই বোর্ড থেকেই এই সিদ্ধান্ত এলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..