সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বিচ্ছেদের ঘোষণায় যা লিখলেন বিল ও মেলিন্ডা গেটস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-০৪, | ১২:২৪:৫২ |

বিয়ের ২৭ বছর পর বিল ও মেলিন্ডা গেটস বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। সোমবার রাতে তারা টুইট করে একথা জানান।

টুইটে তারা বলেন, ‘আমরা এটা আর বিশ্বাস করতে পারছি না যে, জীবনের পরের ধাপে দম্পতি হিসেবে আমরা আর একসঙ্গে থাকতে পারব।’ টুইটে বিল ও মেলিন্ডা আরও বলেন, ‘গত ২৭ বছরে আমরা অসাধারণ তিনটি সন্তান পেয়েছি। এমন একটা ফাউন্ডেশন গড়ে তুলেছি, যে ফাউন্ডেশন বিশ্বজুড়ে মানুষকে স্বাস্থ্যকর ও সক্ষম করে গড়ে তুলতে কাজ করছে। আমরা যে বিশ্বাস থেকে ওই ফাউন্ডেশন করেছি, সেটা থাকবে। এর কাজ আমরা একসঙ্গে চালিয়ে যাব।’

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে মেলিন্ডার পরিচয় হয় মাইক্রোসফট অফিসেই।

১৯৮৭ সালে মেলিন্ডা মাইক্রোসফটে যোগ দেন প্রোডাক্ট ম্যানেজার হিসেবে। ওই বছর তারা নিউইয়র্কে একটি বিজনেস ডিনারে মিলিত হয়েছিলেন।

পরিচয়ের সাত বছর পর ১৯৯৪ সালে তারা বিয়ে করেন। ২০০০ সালে তারা ‘বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ গড়ে তোলেন। তখন থেকে স্বাস্থ্যখাত এবং দারিদ্র্য দূর করতে এই ফাউন্ডেশন প্রায় ৫৪ বিলিয়ন ডলার খরচ করেছে।

সাম্প্রতিক সময়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে এটি দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের ঘটনা। এর আগে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করে ম্যাকেনজির সঙ্গে বিয়েবিচ্ছেদ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..