সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

৪ গুণ বেশি শরণার্থী নেওয়ার ঘোষণা বাইডেনের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-০৪, | ১২:২২:২৯ |

এবছর যুক্তরাষ্ট্রে ৬২ হাজার ৫০০ শরণার্থী নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুরুতে ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া ১৫ হাজার শরণার্থীর সীমা বহাল রাখার সিদ্ধান্ত ১৫ দিয়েছিলেন তিনি। পরে নিজ দলের নেতা ও শরণার্থী অধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে সিদ্ধান্ত পরিবর্তন করেন।

এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, মে মাসে বাইডেন এই সংখ্যা সংশোধন করবেন।

বাইডেন বলেন, আগের প্রশাসন ঐতিহাসিকভাবে সবচেয়ে কম ১৫ হাজারের যে সীমা দিয়েছিল, সেটা শরণার্থী সহায়ক জাতি হিসেবে আমেরিকার মূল্যবোধকে প্রতিফলিত করে না। বিশ্বের বিভিন্ন স্থানে যারা অনেক ভোগান্তির পর উদ্বেগের সঙ্গে নতুন জীবন শুরুর অপেক্ষায় আছেন, তাদের মন থেকে দীর্ঘ দিনের সংশয়কে দূর করার জন্য আজকের এই পদক্ষেপ খুবই জরুরি ছিল।

সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার এক লাখ ১০ হাজার শরণার্থী নেওয়ার সিদ্ধান্ত পাল্টে রেকর্ড পরিমাণ কমিয়ে ১৫ হাজারে নামিয়ে এনেছিলেন ট্রাম্প।

নির্বাচনী প্রচারে জো বাইডেন এই সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও এপ্রিলে তিনিও ট্রাম্পের নীতি অনুসরণ করায় সমালোচনার মুখে পড়েন।

বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো শরণার্থীদের অনেকেই নিজ দেশের সংঘাত-সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে আসে। যুক্তরাষ্ট্রে ঢুকতে তাদের অনেক পরীক্ষার পরও অনুমোদনের জন্য অপেক্ষা করতে হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..