✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মুখ্যমন্ত্রী হিসেবেই শপথ নিচ্ছেন মমতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-০৩, | ১২:১৫:৫১ |

মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার শপথ নিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। সোমবার নির্বাচিত বিধায়কদের নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

এছাড়া বিধায়করা শপথ নেবেন বৃহস্পতি ও শুক্রবার এ দুই দিনে।

রোববার রাজ্যের বিধানসভার ভোটের ফলাফল গণনা শুরু হয়। এতে ২১৩ আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ভারতের নির্বাচন কমিশন সোমবার সকালে সর্বশেষ এতথ্য দিয়েছে।

নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জয়ী হয়েছে ৭৭ আসনে। কংগ্রেস-বাম দল ও আইএসএফের গড়া সংযুক্ত মোর্চা পেয়েছে মাত্র একটি আসন। আরেকটি আসন পেয়েছে অন্যরা। এ রাজ্যে ২০১১ ও ২০১৬ সালেও জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..