✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নিজেকে করোনা ভ্যাকসিনের জনক দাবি ট্রাম্পের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-০১, | ০৯:৩৯:০২ |

এবার নিজেকে করোনাভাইরাসের ভ্যাকসিনের জনক দাবি করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি ভালোভাবে সামাল দেওয়ার কৃতিত্ব নিচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এর বিরোধিতা করে ট্রাম্প বলেছেন, আমিই ‘ফাদার অব দ্য ভ্যাকসিন’। আমি না থাকলে ভ্যাকসিন আসত না। যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতির জন্য আমিই প্রশংসা পাওয়ার দাবিদার।

সম্প্রতি ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাত্কারে ট্রাম্প এ দাবি করেন। তিনি হোয়াইট হাউজে বাইডেনের ১০০ দিনের কর্মকাণ্ডের সমালোচনা করেন। ফ্লোরিডাতে অবস্থানরত ট্রাম্প বলেন, ‘বাইডেনের অভিবাসন নীতির কারণে যুক্তরাষ্ট্র ধংস হয়ে যাচ্ছে। মধ্য আমেরিকার খুনিরা মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে।’

তিনি জানান, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ব্যাপারে তিনি শতভাগ চিন্তা-ভাবনা করছেন। তিনি তার নতুন সম্ভাব্য রানিংমেটের ব্যাপারেও আভাস দেন।

কোভিড-১৯ মহামারিকে আবারও চীনা ভাইরাস বলে বেইজিংকে দোষারোপ করেন তিনি। তার দাবি গত নির্বাচন ছিলো জালিয়াতপূর্ণ। সাক্ষাত্কারে রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেলের সমালোচনা করেন ট্রাম্প।

তিনি বলেন,‘ ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানকে ভালো কিছু করতে হলে নতুন নেতা বেছে নিতে হবে। আমাদের ভালো নেতৃত্ব দরকার। ম্যাককনেল ভালো কিছু করতে পারেননি। আমার মনে হয় তাকে পরিবর্তন করা উচিত।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..