সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

হেফাজতের আহ্বায়ক কমিটিতে যারা আছেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-২৬, | ০৬:৫৮:৩২ |

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণার কয়েক ঘণ্টা পরই সংগঠনটি একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।

পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিরও প্রধান হয়েছেন বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরী।

কমিটির অন্য সদস্যরা হলেন- প্রধান উপদেষ্টা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব নুরুল ইসলাম, সদস্য সালাহ উদ্দিন নানুপুরী ও সদস্য অধ্যক্ষ মিজানুর রহমান।

এ প্রসঙ্গে হেফাজতের ফেসবুক পেজে বলা হয়, চলমান অস্থির ও নাজুক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্তি ঘোষণা পরবর্তী উপদেষ্টা কমিটির পরামর্শেক্রমে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হলো।

এই পাঁচ সদস্যের আহ্বায়কগণ অতি দ্রুত হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..