✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইরাকে করোনা হাসপাতালে আগুন: নিহত ২৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-২৫, | ০৫:৩৬:২৮ |

ইরাকে একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লেগে ২৩ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

হাসপাতাল সূত্র বলছে, মধ্যরাতে বাগদাদের ইবনে আল খতিব নামের ওই হসপাতালে সংরক্ষণ করে রাখা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত।

ইরাকের স্বাস্থ্যখাত বেশ ভঙ্গুর। হাসপাতালগুলোতেও প্রয়োজনীয় সেবা পাওয়া কঠিন। এমন পরিস্থিতিতে করোনায় আরও বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি।

এএফপি জানায়, হাসপাতালে আইসিইউর পাশে ৩০ রোগীর স্বজনরা অপেক্ষা করছিলেন, সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর আগুন আরও কয়েকটি ফ্লরে ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রোগী ও তাদের স্বজন মিলিয়ে মোট ৯০ জনকে উদ্ধার করা হয়েছে।

বাগদাদের গভর্নর মোহাম্মদ জাবের এ ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়কে একটি কমিশন গঠন করার নির্দেশ দিয়েছেন।

২০২০ সালের ফেব্রুয়ারিতে ইরাতে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। দেশটিতে এখন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ২৫ হাজার ২৮৮। আর মৃত্যু হয়েছে ১৫ হাজার ২১৭ জনের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..