✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনা নরেন্দ্র মোদির অবদান, তাই মানুষ মারা যাচ্ছেন: মমতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-২৩, | ০৪:৫৩:৫৮ |

ভারতের পশ্চিমবঙ্গে করোনার ভ্যাকসিন পাওয়া নিয়ে জেলায় জেলায় বার বার সামনে আসছে নানা হয়রানির অভিযোগ। সেখানে আবার চলছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। এমন অবস্থায় ভ্যাকসিন প্রসঙ্গে সরাসরি নরেন্দ্র মোদির কোর্টে বল ঠেলে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। দক্ষিণ দিনাজপুরের সভা থেকে বৃহস্পতিবার করোনা ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন মমতা।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলা হয় মময়া বলেছেন,’ আমাকে ভূতের মতো খাটতে হয়, কোথা থেকে পয়সা জোগাড় করব। এবার কিন্তু করোনা হওয়ার কথা ছিল না। দিল্লি ৬ মাস আগে যদি ভ্যাকসিনটা দিয়ে দিত তবে এটা হত না। শুনলাম ইজরায়েলে কেউ মাস্ক পরছে না। সবার ভ্যাকসিন হয়ে গিয়েছে। কেমন নিশ্চিত হয়ে গিয়েছে।’

মমতা আরও বলেন,’ নরেন্দ্র মোদিকে বললাম ভ্যাকসিনটা দাও। আমি পয়সা দিয়ে কিনে দেব পাবলিককে। নরেন্দ্র মোদি দিল না। এখন যখন বেড়ে গিয়েছে তখন বলছে তুমি জোগাড় করে নাও। কোথা থেকে জোগাড় করবে? আমরা প্রতিদিন ৪০-৫০ হাজার ভ্যাকসিন দিচ্ছি। ইলেকশনের রেজাল্ট বের হবার পর ইউনিভার্সাল ভ্যাকসিন দেব বিনা পয়সায়। কেন্দ্র কিনলে ১৫০ টাকা আর রাজ্য কিনলে ৪০০ টাকা। এটা কী হচ্ছে? কর্পোরেট হাসপাতালের সঙ্গে সেফ হাউসকে যুক্ত করছি। এরপরই তাঁর তোপ,’ আজকে তুমি ভ্যাকসিন লুকিয়ে রেখেছিলে। আমাদের কিনতে দাওনি। আমাদের বলে দিয়েছিলে কোনও স্টেট কিনতে পারবে না কেন্দ্রের অনুমতি ছাড়া। সেজন্য এই ফেসটা করতে হচ্ছে। এই করোনা নরেন্দ্র মোদির অবদান। তাই মানুষ মারা যাচ্ছেন।’

এদিনের সভা ছিল একেবারে ভিড়ে ঠাসা। তবে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে তিনি এদিন অনুরোধ করেন। পেট ভরে খাওয়া দাওয়া করার ব্যাপারে ও যেখানে সেখানে জল না খাওয়ার ব্যাপারে তিনি এদিন আমজনতাকে অনুরোধ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..