✕

সর্বশেষ :
হাসিনা আমলের চোর-সন্ত্রাসী-মানি লন্ডারারদের দেশে ফেরানো অগ্রাধিকার তালিকায় নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার তাগিদ শিক্ষামন্ত্রীর যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ আন্দোলনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ক্ষমা চাইল মেটা যে নিয়ম পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে একদিনের ক্রিকেট রোগ প্রতিরোধই সরকারের মূল অগ্রাধিকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা! ককরোচদের ঠেকাতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’ বিক্ষোভে উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০ প্রতিবাদের নামে তাণ্ডবের যৌক্তিকতা নেই: ফরাসি প্রেসিডেন্ট

একটি শিশুও বিদ্যালয়ের বাইরে থাকবে না : ববি হাজ্জাজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৯, | ১৪:১৪:১২ |
‘একটি শিশুও বিদ্যালয়ের বাইরে থাকবে না’—মন্তব্য করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, যেকোনো মূল্যে ক্লাসরুমে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা হবে, সেই লক্ষ্য পূরণে কাজ করছে সরকার।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘প্রাথমিক শিক্ষা সংস্কার : অগ্রগতি, মাঠপর্যায়ের বাস্তবতা ও আগামীর পথ’ শীর্ষক একটি কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৮ শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কারিকুলামে খেলাধুলা, সংস্কৃতি এবং নৈতিক মূল্যবোধের বিষয়গুলো বাধ্যতামূলকভাবে যুক্ত করা হবে।’

লার্নিং উইথ হ্যাপিনেসের ধারণা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য নতুন শিক্ষা দর্শন হতে পারে উল্লেখ করে বলেন, ‘শিক্ষা কেবল মুখস্থবিদ্যা বা সার্টিফিকেট অর্জনের প্রতিযোগিতা নয়, বরং শিক্ষা হবে মানুষ হওয়ার শিল্প, নৈতিকতা, সৃজনশীলতা ও মানবিক রাষ্ট্র নির্মাণের পথ। আর সে কারণেই সরকার যুগোপযোগী শিক্ষার ওপর গুরুত্বারোপ করছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..