✕

সর্বশেষ :
হাসিনা আমলের চোর-সন্ত্রাসী-মানি লন্ডারারদের দেশে ফেরানো অগ্রাধিকার তালিকায় নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার তাগিদ শিক্ষামন্ত্রীর যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ আন্দোলনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ক্ষমা চাইল মেটা যে নিয়ম পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে একদিনের ক্রিকেট রোগ প্রতিরোধই সরকারের মূল অগ্রাধিকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা! ককরোচদের ঠেকাতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’ বিক্ষোভে উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০ প্রতিবাদের নামে তাণ্ডবের যৌক্তিকতা নেই: ফরাসি প্রেসিডেন্ট

গ্রিসে যাওয়ার পথে সাগরে ডুবে প্রাণ গেল ১২ অভিবাসনপ্রত্যাশীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৯, | ১৩:৪৯:৩২ |

এজিয়ান সাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার সময় নৌকাডুবি ও পুলিশের জাহাজের সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একটি শিশু ও চারজন নারী রয়েছেন। 

সোমবার (১৯ অক্টোবর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

গ্রিসের কোস্টগার্ড জানায়, লেসবস দ্বীপের কাছে একটি নৌকার সঙ্গে পুলিশের টহল জাহাজের সংঘর্ষ হয়। এতে ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একটি শিশু ও চারজন নারী রয়েছেন।

এদিকে সামোস দ্বীপের কাছে আরেকটি ছোট নৌকা ডুবে যায়। এতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। 

দুটি ঘটনায় মোট ১২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে নৌকাগুলোতে মোট কতজন ছিলেন এবং কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি কর্তৃপক্ষ। সূত্র: ইউরো নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..