✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পুলিশে প্রথমবারের মতো সরাসরি বেতার যোগাযোগ স্থাপন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-২১, | ১৩:০৫:০৯ |

বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো বেতার যোগাযোগ সরাসরি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে বেতার যোগাযোগের ক্ষেত্রে এক নবদিগন্ত উন্মোচিত হলো পুলিশে।

বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশে এই প্রথম ভিস্যাটের সাহায্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে ঢাকাসহ পুলিশের অপরাপর ইউনিটের সঙ্গে নোয়াখালীর ভাসানচরে নবস্থাপিত ভাসানচর থানা এবং রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে (বুধবার) সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে। এর ফলে ঘূর্ণিঝড়সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগেও এ দুর্গম এলাকার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সহজ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত থাকবে।

পুলিশ সদর দপ্তর মনে করে, বাংলাদেশ পুলিশের উন্নয়ন ও আধুনিকায়নের এ উদ্যোগ বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদের সুদূরপ্রসারী ও দূরদর্শী চিন্তার এক সফল বাস্তবায়ন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..