সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

খাবার খাওয়ার পর এলাচ খেলে কী হয়?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২২, | ১১:৪০:০৪ |

খাবারের স্বাদ বাড়াতে এলাচের জুড়ি নেই। আবার খাবার খাওয়ার সময় এই এলাচ কামড়ে পড়লেই মেজাজ বিগড়ে যায়। এই মসলার স্বাস্থ্য উপকারিতা এত বেশি, যা জেনে অবাক হবেন। মুখের দুর্গন্ধ দূর করা থেকে শুরু করে হার্ট-ফুসফুস ভালো রাখতেও সাহায্য করে এই এলাচ। বিশেষ করে দুপুরে কিংবা রাতের ভারি খাবার খাওয়ার পর এলাচ খেলে দ্রুতই ভালো ফল পাওয়া যায়।

খাবার খাওয়ার পর এলাচ কেন খাবেন? 

 

খাবার হজমে সমস্যা হলে খাওয়ার পর ২-৩টি এলাচ চিবিয়ে খান। এতে গ্যাস্ট্রিক, পেট ফাঁপা কিংবা ভারী খাবারের পর পেটের অস্বস্তি অনেকটাই কমে যায়। ঝাল-মসলাদার খাবার খাওয়ার পর বুকজ্বালা বা বমি বমি ভাব হলেও এলাচ খেতে পারেন।

মুখের দুর্গন্ধ দূর করতে এলাচ চিবিয়ে খেতে পারেন। এটি মুখের ব্যাকটেরিয়া মেরে ফেলে এবং মাড়ি ও দাঁতের সংক্রমণও কমাতে সাহায্য করে।

 

প্রাকৃতিক ডিটক্স হিসেবে কাজ করে এলাচ। এটি শরীরের টক্সিন বা দূষিত পদার্থ বের করে দেয়। এতে কিডনির স্বাস্থ্যও ভালো থাকে।

এলাচে থাকা পটাসিয়াম, ম্যাগনেশিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে,  এবং রক্তসঞ্চালন উন্নত করে। এর ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকে। আবার কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি এড়াতে হলে খাবার খাওয়া শেষে এলাচের দানা চিবিয়ে খান।

শ্বাসকষ্ট বা হাঁপানি, কাশি, কফের সমস্যা হলে এলাচ খাওয়া বা এলাচ দিয়ে চা পান করা উপকারী হতে পারে। এটি শ্বাসযন্ত্র পরিষ্কার রাখে এবং ঠাণ্ডাজনিত সমস্যাও কমাতে সাহায্য করে।

রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এলাচ। এটা বিপাক ক্রিয়া সুষ্ঠুভাবে হতে সাহায্য করে। ইনসুলিন নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিক রোগীরা প্রতিদিন ১-২টি এলাচ চিবিয়ে খেতে পারেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..