✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১০, | ০১:১৯:৫৯ |শীত আসতে এখনো প্রায় দেড় মাস বাকি। তবে গত দুই দিনের বৃষ্টিতে বগুড়াসহ উত্তরের জেলাগুলোর আবহাওয়ায় কিছুটা পরিবর্তন দেখা দিয়েছে। দিনের বেলায় ভ্যাপসা গরম থাকলেও রাতের শেষভাগ থেকে ভোর পর্যন্ত অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ। ভোরের প্রকৃতিতে কুয়াশা আর ঘাসের ডগায় জমে থাকা শিশির যেন শীতের আগমনী বার্তা দিচ্ছে। তবে আবহাওয়াবিদদের মতে, এখনই প্রকৃত শীত শুরু হচ্ছে না। এর জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
বগুড়া আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ (চলতি দায়িত্ব) আশেকুর রহমান জানান, বগুড়াসহ এ অঞ্চলে শীত আসতে প্রায় দেড় মাস বাকি। মৌসুমি বায়ুর পরিবর্তনের কারণে গত দুই দিনের বৃষ্টিতে আবহাওয়ায় কিছুটা শীতল অনুভূতি তৈরি হয়েছে। তবে প্রকৃত শীত শুরু হতে আরও সময় লাগবে।