✕


ভোলায় সিএনজি চাপায় মসজিদের ইমাম নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৯, | ১৬:২১:৩৬ |

ভোলায় দ্রুতগতির একটি সিএনজি চাপায় মাওলানা ইউনুস (৮০) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছে।

আজ শুক্রবার সকালে ভোলার ইলিশা সড়কেরপাকার মাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মাওলানা ইউনুস ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মজিবল হক হাওলাদারের ছেলে। এছাড়া তিনি স্থানীয় ইলিশা বাজার জামে মসজিদ ইমাম হিসেবে কর্মরত ছিলেন। 

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার থেকে বাড়িতে ফেরার উদ্দেশ্য রাস্তা পার হওয়ার সময় ভোলা সদরের দিক থেকে ইলিশা লঞ্চঘাটগামী একটি যাত্রীবাহী সিএনজি তাকে চাপা দেয়। এতে মুহূর্তে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। এ সময় সিএনজি রেখেই চালক পালিয়ে যান। পরবর্তীতে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..