✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনাক্রান্ত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-১৯, | ১১:৩১:১৫ |

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনায় আক্রান্ত হয়েছেন। অসুস্থ বোধ করায় সম্প্রতি নমুনা পরীক্ষা করান তিনি। এরপর আজ সোমবার সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তার। সোমবার বিকেল ৫টা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর ট্রমা সেন্টারে ভর্তি করা হয় তাকে। ৮৮ বছরের মনমোহনের ক্ষেত্রে ঝুঁকি বেশি। তাই তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বেশ আগেই করোনা টিকার দুটি ডোজ নিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা মনমোহন সিং। এরপর সোমবার তার শরীরে করোনার অস্তিত্ব মেলে। বয়স বেশি হওয়ার কারণে আর কোনো ঝুঁকি নিতে চায়নি তার পরিবার। তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ মেনে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ ভর্তি করা হয়েছে তাকে। তবে আপাতত প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

মহামারীর দ্বিতীয় ঢেউ ঠেকাতে টিকাকরণে জোর দেওয়ার ব্যাপারে রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন মনমোহন। তাতে সঠিক পদ্ধতিতে টিকাকরণ কার্যকর করতে পাঁচটি পরামর্শ দিয়েছিলেন তিনি।

সূত্র: কলকাতা ২৪।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..