✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অবসরে যাওয়ার ঘোষণা রাউল কাস্ত্রোর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-১৭, | ০৭:১৩:১৮ |

কিউবার কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ছেড়ে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন রাউল কাস্ত্রো।

শুক্রবার দলীয় কংগ্রেসে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। খবর আল জাজিরার

তার এই ঘোষণার মধ্য দিয়ে বড় ভাই ফিদেল কাস্ত্রো ও রাউলের ছয় দশকের শাসনের অবসান ঘটল।

চারদিনের দলীয় কংগ্রেসের প্রথমদিনে ভাষণে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব তুলনামূলক তরুণদের হাতে ছেড়ে দেওয়ার ঘোষণা দেন রাউল। ভাষণে তিনি বলেন, তার আশা নবীন নেতৃত্ব নিখাদ আবেগ ও সাম্রাজ্যবাদবিরোধী চেতনায় দলকে এগিয়ে নেবে এবং দলীয় আদর্শের প্রতি অনুগত থাকবে।

রাউল বলেন, ২০১৬ সালের আগের দলীয় কংগ্রেসে ‘ঐতিহাসিক প্রজন্ম’ সর্বশেষ নেতৃত্বে এসেছিল। এখন থেকে নবীন নেতৃত্ব দলকে উপযুক্ত দিকনির্দেশনা দেবে।

২০১৮ সালে মিগুয়েল দিয়াজ-ক্যানেলের কাছে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর করেছিলেন রাউল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..