✕


নিজের মৃত্যুর খবর শুনে যা বললেন পাকিস্তানি ক্রিকেটার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০১, | ১৪:৫৯:০৯ |
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে পাকিস্তানি ক্রিকেটার আজম খানের মৃত্যুর ভুয়া খবর। 

তবে এই অসত্য খবরে বিচলিত না হয়ে এক ব্যতিক্রমী ও রসাত্মক প্রতিক্রিয়া দেখিয়েছেন জাতীয় দলের এই ব্যাটার, যা নিয়ে তৈরি একটি ভিডিও এখন নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল। 

খবরটি প্রকাশের পর ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, আজম খান নিজেই নিজের মৃত্যুর ভুয়া খবরটির অডিও রেকর্ড শুনছেন। 

অডিওটি শোনার পর নিজের স্বাভাবিক রসবোধ বজায় রেখে তিনি মন্তব্য করেন, ‘ছেলেটা বেশ ভালো খেলোয়াড় ছিল, আহা বেচারা! কোনো একদিন হয়তো পাকিস্তানের হয়ে খেলত।’ 

নিজের মৃত্যুর গুজব নিয়ে আজম খানের এমন নির্ভার ও কৌতুকপূর্ণ প্রতিক্রিয়া মুহূর্তেই চোখ কাড়ে নেটিজেনদের। 

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা নানা ধরনের হাস্যরসাত্মক প্রতিক্রিয়ায় কমেন্ট সেকশন ভাসিয়ে দিচ্ছেন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..