✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কমেছে অধিকাংশ নদ-নদীর পানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-৩০, | ২০:৩০:৪৪ |

দেশে সামগ্রিকভাবে বৃষ্টিপাত কমে যাওয়ায় অধিকাংশ নদ-নদীর পানি সমতল কমেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানিয়েছে, তাদের পর্যবেক্ষণাধীন ১২৭টি স্টেশনের মধ্যে ৯৯টিতে পানির সমতল কমেছে, ২৫টিতে বেড়েছে এবং তিনটি স্টেশনে অপরিবর্তিত রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর মিয়ানমার, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হতে পারে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী এক দিন দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগ ও তৎসংলগ্ন উজানে ভারি থেকে অতি ভারি এবং পরবর্তী দুই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী পাঁচ দিনও এসব নদ-নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। গত ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, পদ্মা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। গঙ্গা নদীর পানি সমতল আগামী পাঁচ দিন বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে, পদ্মা নদীর পানি সমতল আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি সমতল আরও হ্রাস পেতে পারে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। এসব নদ-নদীর পানি সমতল হ্রাস পেতে পারে আগামী তিন দিনও।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..