✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাইবান্ধায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-৩০, | ২০:২৯:৫৮ |

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানিতে ডুবে মিম আক্তার (৩) ও আফরিন আক্তার (৩) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মিম আক্তার দশলাল এলাকার ফরহাদ আলীর মেয়ে  ও আফরিন আক্তার টাঙ্গাইলের দেলদুয়ার এলাকার কবির মন্ডলের মেয়ে।

স্থানীয়রা জানান, টাঙ্গাইল থেকে বেড়াতে আসা ফুপাতো বোন আফরিন ও মিম বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে ভাসমান অবস্থায় পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জের বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) জহুরুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..