✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এমআরভি সার্ভারে ত্রুটি, বিদেশে বাংলাদেশি মিশনে ভিসা সেবা বিঘ্নিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৯, | ১৩:৫৫:০৩ |

ঢাকায় অবস্থিত মেশিন রিডেবল ভিসার (এমআরভি) কেন্দ্রীয় সার্ভারে কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে অচল রয়েছে। এতে বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশন থেকে ভিসা ও নো-ভিসা সেবা ব্যাহত হচ্ছে।

সোমবার দিবাগত রাতে পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকক ও লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

ব্যাংকক দূতাবাস জানিয়েছে, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি ত্রুটির কারণে আবেদনকারীরা ভিসার আবেদন জমা দেওয়া ও সংশ্লিষ্ট সেবা গ্রহণে সমস্যায় পড়তে পারেন। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে।

সিস্টেম পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত যেখানে সম্ভব, ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীল জরুরি ভ্রমণ পরিকল্পনা এড়িয়ে চলার অনুরোধ করেছে দূতাবাস।

লিসবন দূতাবাসও জানিয়েছে, ঢাকায় থাকা এমআরভির কেন্দ্রীয় সার্ভার অচল থাকায় ভিসা ও নো-ভিসা সেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। সার্ভারটি দ্রুত সচল করতে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে।

কেন্দ্রীয় সার্ভার সচল হওয়ার পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইতিবাচক সংকেত পাওয়ার ভিত্তিতে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে সেবার বিষয়ে জানানো হবে বলে জানিয়েছে দূতাবাস।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে দুই মিশন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..