✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সেঞ্চুরির সেঞ্চুরি করতে আর কত ম্যাচ পাবেন কোহলি?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৯, | ১৩:১৪:৪০ |
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির পর কোহলির আন্তর্জাতিক সেঞ্চুরি হলো ৮৬টি। শচীনের রেকর্ড স্পর্শ করতে ১০০টি সেঞ্চুরির নজির গড়তে হলে কোহলিকে আরও ১৪টি শতক হাঁকাতে হবে।

সম্প্রতি বিরাট কোহলি ঘোষণা দিয়েছেন আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তাহলে কি সেঞ্চুরির সেঞ্চুরি করতে পারবেন? হাতে আর কয়টা ওয়ানডে পাবেন কোহলি। কারণ তিনি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন।

আগামী বছরের অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ। অর্থাৎ হাতে আর ঠিক একবছর সময়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছেন। এরপর এই সিরিজে আরও দুটি ওয়ানডে আছে। এরপর ১-১৫ নভেম্বরের মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি ওয়ানডে। 

ডিসেম্বরে দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে ভারত। এরপর জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এখনও পর্যন্ত ভারতের এই সূচিগুলি ঘোষিত। অর্থাৎ জানুয়ারি পর্যন্ত আর ১৩টি ম্যাচ আছে ভারতের। আগামী বছরের জুন-জুলাই থেকে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ। সেখানে ফাইনাল পর্যন্ত উঠলে ৬টি ম্যাচ পাওয়া যাবে।

সব মিলিয়ে ১৯টি ম্যাচ। ওয়ানডে বিশ্বকাপের আগে তখন মাস তিনেক থাকবে। তার মধ্যে বিসিসিআই আরও ওয়ানডে সিরিজ আয়োজন করতে পারে। তারপর বিশ্বকাপে ভারত অন্তত ১০টি ম্যাচ পাবে।

আগামী বছর বিশ্বকাপ খেলে কোহলি অবসরে গেলে সব মিলিয়ে ২৫-৩০টি ওয়ানডে খেলার সুযোগ পাবেন। আর এই ২৫-৩০ ম্যাচে কোহলির লক্ষ্য আরও ১৪টি সেঞ্চুরি। তাহলে কী কোহলি ভক্তরা প্রিয় তারকার সেঞ্চুরির সেঞ্চুরির স্বপ্ন দেখতে পারেন?

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..