✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সৌদিকে হুতির মুখোমুখি দাঁড় করিয়ে মুখ ফিরিয়ে নিলেন ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৯, | ০১:৫৩:১৪ |

হুতি বিদ্রোহীদের ‘ভয়াবহ ও পরাক্রমশালী সামরিক শক্তি’ হিসেবে বর্ণনা করে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জন মিয়ারশেইমার বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে এখন দৃশ্যত একা ফেলে কেটে পড়েছেন। রাশিয়া টুডে'কে (আরটি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ট্রাম্প প্রশাসনের অদূরদর্শী সিদ্ধান্তের কারণেই রিয়াদ আজ আবার ইয়েমেনের স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে এক পূর্ণাঙ্গ যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে।

‘নিউ অর্ডার’ অনুষ্ঠানের সঞ্চালক আফশিন রাতানসিকে দেওয়া সাক্ষাৎকারে মিয়ারশেইমার বলেন, হুতিদের সঙ্গে আবার সংঘাত বাধানোর সৌদি সিদ্ধান্তটি ছিল মারাত্মক ভুল। তিনি স্পষ্ট করে জানান, ইয়েমেনের হুতিরা অত্যন্ত দক্ষ ও শক্তিশালী বাহিনী, যাদের মোকাবিলা করার সক্ষমতা সৌদি সেনাবাহিনীর নেই। মিয়ারশেইমারের মতে, ট্রাম্প মূলত হুতিদের ভয় পান এবং তাদের সঙ্গে নতুন করে আর কোনো যুদ্ধে জড়িয়ে সৌদি আরবকে উদ্ধারের বিন্দুমাত্র ইচ্ছে তার নেই।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্র উল্লেখ করে এই রাজনৈতিক বিশ্লেষক জানান, গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে সানার বিমানবন্দরে হামলা চালাতে সৌদি আরবকে ট্রাম্পই উসকানি দিয়েছিলেন। মূলত ইরান থেকে আসা হুতি প্রতিনিধিদের বহনকারী একটি বিমান অবতরণে বাধা দিতেই ওই আক্রমণ চালানো হয়, যা ২০২২ সালে জাতিসংঘ ঘোষিত যুদ্ধবিরতিকে চূড়ান্তভাবে ভেঙে দেয়। সম্প্রতি ইয়েমেনের লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ ও বাব আল-মানদে প্রণালী সংলগ্ন গুরুত্বপূর্ণ অংশগুলো হুথিরা দখল করে নেওয়ায় সৌদি তেলের বাজার আরও বড় ঝুঁকিতে পড়েছে।

সংবাদমাধ্যমের বরাত দিয়ে মিয়ারশেইমার আরও উল্লেখ করেন, গত কয়েক সপ্তাহে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সামরিক সহায়তার জন্য ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার ফোন করলেও ট্রাম্প তাতে সাড়া দেননি। এমনকি গত সপ্তাহান্তে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত থেকেও শেষ মুহূর্তে পিছু হটে ট্রাম্প প্রশাসন।

সূত্র: আরটি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..