✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িচাপায় নারী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৯, | ০১:৩১:৫৬ |

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর ১০তলা ভবন এলাকায় গাড়ির চাপায় মোসা. মাহফুজা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজা বেগম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ছাপড়তলা এলাকার মো. সিরাজুল ইসলামের স্ত্রী।
‎
‎পুলিশ জানায়, ওই নারী মহাসড়কের ডিভাইডারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশ ছিন্ন ভিন্ন হয়ে যায়। তার গায়ে বোরকা কালো রঙের বোরকা ছিল। ‎পরে শিমরাইল হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

‎শিমরাইল হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জুলহাস উদ্দিন জানান, মহাসড়কের পাশেই ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও ওই নারী ঝুঁকি নিয়ে ডিভাইডারের ওপর দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় জড়িত গাড়িটিকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..