✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাষ্ট্রদ্রোহের মামলায় ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ফের রিমান্ডে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৮, | ১৬:৪৬:২৭ |

রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত হাসান শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর এ আসামির আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে সোমবার রাকিবুল হাসানকে আদালতে হাজির করে পুনরায় তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের ইন্সপেক্টর মো. জেহাদ হোসেন।

আবেদনে বলা হয়, আসামি রাকিবুল হাসানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার দেওয়া চার মিনিট ২৯ সেকেন্ডের অডিও সম্প্রচার ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে নমুনা কণ্ঠস্বরের সঙ্গে আসামি মো. রাকিবুল হাসানের তুলনামূলক পরীক্ষা করার জন্য এবং তিনি কার সাথে কথা বলছিলেন তা জানার জন্য তাকে পুনরায় তিন দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আসামির পক্ষে অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল করে জামিন আবেদনে বলেন, ‘আসামিকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিমান্ড কি পেলেন, অগ্রগতি কি তার বিন্দুমাত্র উল্লেখ নেই আবেদনে। আবার কেন রিমান্ড প্রয়োজন তাও সুষ্পভাবে বলা হয়নি। আসামির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে এমন অভিযোগ এনে মামলা করা হয়। এই অভিযোগে মামলা করলে তো সাইবার অ্যাক্টে যাবে। মামলা করেছে রাষ্ট্রদ্রোহ মামলা। যে ধারা দিয়েছে তা হলো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। উনি একজন সরকারি কর্মচারী। সরকারী কর্মচারী হয়ে কিভাবে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। মামলার কোথাও উল্লেখ নেই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। এই মামলায় তো টেকে না। আওয়ামী ট্যাগ নিয়ে মামলা করা হয়েছে। তাই রিমান্ড বাতিল করে যেকোনো শর্তে জামিন প্রার্থণা করছি। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের একটি অডিও ভাইরাল হয়। ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়।ওসির অডিও ছড়িয়ে পড়লে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ডিএমপি। এরপর কমিটির সদস্যরা তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেছে। পরে তার বিরুদ্ধে একই থানার ইন্সপেক্টর সুব্রত দেবনাথ মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..