✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঝিনাইদহে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৮, | ১৩:১৫:২৮ |
ঝিনাইদহের মহেশপুরে আব্দুল জব্বার হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার ওসি আজাদ রহমান।

গ্রেপ্তার তিনজন হলেন- প্রধান আসামি পলাশ, বিদ্যুৎ ও জেহের আলী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ সেপ্টেম্বর মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউপির শ্রীরামপুর গ্রামের আব্দুল জব্বারের গোয়াল ঘরের গরু গোসলের পানি প্রতিবেশী পলাশের জায়গায় যাওয়াকে কেন্দ্র করে গালিগালাজ ও মারধর করা হয় জব্বারকে। গুরুতর আহত অবস্থায় তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা খাতুর বাদী হয়ে মহেশপুর থানায় পলাশকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেন।

মহেশপুর থানা পুলিশের তৎপরতায় আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার ও সিডিআর ট্যাকিং করে পলাতক আসামিদেরকে যশোর জেলার কেশবপুর ও চৌগাছা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি পলাশসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

মহেশপুর থানার ওসি আজাদ রহমান বলেন, আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। অপরাধী যতই কৌশলেই আত্মগোপনে থাকুক না কেন, আইনশৃঙ্খলা বাহিনী ঠিকই ধরবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..