✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জয়ের পর সতীর্থরা যখন উদ্‌যাপনে ব্যস্ত, তখন ড্রেসিংরুমে ছুটলেন রোনালদো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৮, | ১২:৫৪:৩৩ |

নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে পর্তুগাল। তবে সেই জয়ের মুহূর্তে সতীর্থদের সঙ্গে মাঠে ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড পুরো ম্যাচ বেঞ্চে কাটানোর পর সরাসরি চলে যান ড্রেসিংরুমে।

উয়েফা নেশনস লিগের ম্যাচে পর্তুগালের কোচ জর্জ জেসুস রোনালদোকে মাঠে নামাননি। দল ২-১ গোলে জিতলেও ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে জয় উদ্‌যাপনে অংশ নেননি পর্তুগিজ তারকা।

ম্যাচ শেষে পর্তুগালের সব খেলোয়াড়, একাদশে থাকা কিংবা বদলি, উলেভাল স্টেডিয়ামের সেই অংশে চলে যান, যেখানে দলের সমর্থকেরা ছিলেন। সমর্থকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি সেখানে জয় উদ্‌যাপন করেন তারা। তবে রোনালদো সেখানে ছিলেন না। তিনি সরাসরি ড্রেসিংরুমের দিকে চলে যান।

পর্তুগাল জাতীয় দলের হয়ে রোনালদোর পুরো ৯০ মিনিট বেঞ্চে কাটানোর সর্বশেষ ঘটনা ছিল ২০২৪ সালের জুনে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে লিসবনের এসতাদিও দো জামোরে অনুষ্ঠিত প্রীতি ম্যাচেও পুরো সময় বেঞ্চে ছিলেন তিনি।

তবে প্রতিযোগিতামূলক ম্যাচে রোনালদোকে পুরো সময় বেঞ্চে রাখার ঘটনা আরও পুরোনো। সর্বশেষ ২০০৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে নামানো হয়নি। অবশ্য সেই ম্যাচের আগেই পরের পর্ব নিশ্চিত করেছিল পর্তুগাল।

নরওয়ের বিপক্ষে ম্যাচ শেষে দলের সঙ্গে মাঠে রোনালদোর না থাকা নিয়ে কোচ জর্জ জেসুসকে প্রশ্ন করা হয়েছিল। তবে আরটিপির দ্রুত সাক্ষাৎকারে এ বিষয়ে কোনো উত্তর দেননি তিনি।

রোনালদোকে ছাড়াই অবশ্য নরওয়ের বিপক্ষে জয় পেয়েছে পর্তুগাল। জোয়াও ফেলিক্সের পর গনসালো রামোস গোল করে দলকে এগিয়ে দেন। পরে নরওয়ের আর্লিং হালান্ড সমতা ফেরালেও শেষ পর্যন্ত রামোসের গোলে জয় নিশ্চিত করে পর্তুগাল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..