✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

টসের আগেই সেমিফাইনালে ভারত, বিদায় আফগানিস্তানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৮, | ১২:৫৩:২৭ |

বৃষ্টির কারণে কোনো বল মাঠে না গড়িয়েই এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল আফগানিস্তান। সোমবার ভারত-আফগানিস্তান ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে উঠে গেছে ভারত।

নিশিনে সারাদিনের টানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় টসের নির্ধারিত সময়ের ১৬ মিনিট আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। মাঠের বেশির ভাগ অংশ ভারী কভারে ঢাকা ছিল।

টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হলে আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে জয়ী হিসেবে বিবেচনা করা হবে। সেই নিয়মেই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলেই শেষ চারে জায়গা করে নেয় ভারত।

এর আগে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালেও বৃষ্টির কারণে পাকিস্তান ও হংকংয়ের ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। একই নিয়মে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।

বৃহস্পতিবার সেমিফাইনালে খেলবে পাকিস্তান। নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল হবে তাদের প্রতিপক্ষ। ম্যাচটিও বৃষ্টিতে পরিত্যক্ত হলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠবে।

অন্যদিকে শেষ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে একই নিয়মে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশেরও।

আফগানিস্তানের জন্য এটি টানা দ্বিতীয়বার ভারতের বিপক্ষে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়ে এশিয়ান গেমস শেষ হওয়ার ঘটনা। ২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসের ফাইনালেও ভারত-আফগানিস্তান ম্যাচ বৃষ্টির কারণে ১৮.২ ওভার পর পরিত্যক্ত হয়েছিল। সেবার রৌপ্যপদক পেয়েছিল আফগানিস্তান।

এবারও বৃষ্টিই আফগানিস্তানের পথ আটকাল। অন্যদিকে শীর্ষ বাছাই হিসেবে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাওয়া ভারত কোনো ম্যাচ না খেলেই জায়গা করে নিল শেষ চারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..