✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আবার বিশ্বকাপ জিতল স্পেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৮, | ১২:৩০:৪৫ |

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। রোববার পোল্যান্ডে অতিরিক্ত সময়েও দুই দলের ম্যাচ গোলশূন্য থাকায় টাইব্রেকারে গড়ায় ফাইনাল। সেখানে ৪-৩ ব্যবধানে জয় পায় স্পেন। তাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক লাইয়া লোপেস। টাইব্রেকারে উত্তর কোরিয়ার দুটি শট ঠেকিয়ে দেন তিনি।

ফাইনালে মুখোমুখি হয়েছিল প্রতিযোগিতার সবশেষ দুই চ্যাম্পিয়ন। ২০২২ সালে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতেছিল স্পেন। এরপর দুই বছর আগে তৃতীয়বারের মতো শিরোপা জেতে উত্তর কোরিয়া।

এই ফাইনালে এমন কয়েকজন খেলোয়াড়ও ছিলেন, যারা ২০২৪ সালের অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের ফাইনালে অংশ নিয়েছিলেন। সেই ম্যাচে টাইব্রেকারে স্পেনকে হারিয়েছিল উত্তর কোরিয়া।

ফাইনালে জয়ের মধ্য দিয়ে নারী ফুটবলে নিজেদের সাম্প্রতিক আধিপত্য আরও শক্ত করল স্পেন। গত এক দশকে দেশটি দুটি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, দুটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং একটি সিনিয়র বিশ্বকাপের শিরোপা জিতেছে।

পুরুষ ফুটবলেও স্পেনের সাফল্য কম নয়। লুইস দে লা ফুয়েন্তের দল বর্তমানে বিশ্ব ও ইউরোপের চ্যাম্পিয়ন।

তবে এবার শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়া। যদিও পুরো প্রতিযোগিতায় অসাধারণ একটি রেকর্ড গড়েছে তারা। অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে কোনো গোল হজম না করেই ফাইনালে উঠেছিল উত্তর কোরিয়া।

ফাইনালে হারের পর উত্তর কোরিয়ার কোচ হান চোল-হাক বলেন, ‘আমাদের সব খেলোয়াড় কাদছিল। বিষয়টি আমাকে সত্যিই কষ্ট দিয়েছে। তাই আমি তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। প্রধান কোচ হিসেবে আমি মনে করি, তারা সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। তাই আমি তাদের নিয়ে খুবই গর্বিত।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..