সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

প্রতিদিন ১২ ঘণ্টা ট্রেনিং করেন টাইগার!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-১৪, | ০৫:৪২:৩৭ |

বলিউড অভিনেতা টাইগার শ্রফ। পর্দায় তার নাচ ও অ্যাকশন দৃশ্য দর্শকদের মুগ্ধ করে। এজন্য কঠোর পরিশ্রমও করেন এই অভিনেতা। প্রতিদিন ১২ ঘণ্টা ট্রেনিং করেন টাইগার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে টাইগারকে নিয়ে কথা বলেছেন তার ট্রেইনার রাজেন্দ্র ঢোলে। তিনি বলেন, ‘টাইগারের যদি শুটিং না থাকে তাহলে হয় তিনি ওয়েট লিফটিং অথবা কিক নয়তো জিমন্যাস্টিকস করেন। তিনি সাধারণত দিনে ১২ ঘণ্টা বিভিন্ন বিষয় যেমন: নাচ, কিক অথবা ওয়েট নিয়ে ট্রেনিং করেন। কিন্তু যখন শুটিং থাকে সেই সময় কোনো শারীরিক কসরত করা হয় না, শুধু শরীরের ওজনের ট্রেনিং করা হয়। তখন সম্পূর্ণ মনোযোগ ডায়েটের ওপর থাকে।’

নাচ, গান ও মিক্স মার্শাল আর্টের প্রতি টাইগারের ভালোবাসার বিষয়টি ভক্তদের অজানা নয়। প্রায়ই সামাজিক যোগাযোগমধ্যমে তার ট্রেনিংয়ের বিভিন্ন ভিডিও ভক্তদের জন্য শেয়ার করেন তিনি।

বর্তমানে ‘হিরোপান্তি টু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত টাইগার। সিনেমাটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এই সিনেমা পরিচালনা করছেন আহমেদ খান। টাইগারের ‘বাঘি টু’ ও ‘বাঘি থ্রি’ সিনেমা পরিচালনা করেছেন তিনি। এছাড়া এই সিনেমার মাধ্যমে আবারো পর্দায় হাজির হচ্ছেন টাইগার ও তারা সুতারিয়া। এর আগে ‘স্টুডেন্ট অব দি ইয়ার টু’ সিনেমায় অভিনয় করেন এই জুটি।

‘হিরোপান্তি টু’ ছাড়াও ‘বাঘি-ফোর’, ‘গণপথ’ সিনেমায় দেখা যাবে টাইগারকে। এছাড়া হলিউডের ‘র‌্যাম্বো’ সিনেমার হিন্দি রিমেকে অভিনয় করবেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..